আমাদের কথা
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মধ্যে একটি স্বনামধন্য বিদ্যালয় বাথানডাঙ্গা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন পর্যায়ে রেখেছে তাদের যোগ্যতার নিদর্শন। সরকারের ডিজিটাল পদ্ধতির কার্যক্রম অংশ হিসেবে বিদ্যালের গৌরবময় পরিক্রমায় এবার যুক্ত হলো নিজস্ব ওয়েবসাইট । অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করা এই ওয়েবসাইটের লক্ষ এবং উদ্দেশ্য ।
সংক্ষিপ্ত ইতিহাস
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পদ্মবিলা গোয়ালগ্রাম, কোড়ামারী ডহর দূর্গাপুর এবং টিয়ারডাঙ্গা মৌজার মিলন স্থলে বাথানডাঙ্গা উচ্চ বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়টি ১৯৫৪ সালে স্থানিয় গন্যমান্য ব্যাক্তিবর্গের সহায়তায় প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টির চারপাস পাকা সীমানা প্রাচির বেষ্ঠিত ।বিদ্যালয়টির পশ্চিম পার্শ্বে ১ তলা প্রসাশনিক ভবন, উত্তর পার্শ্বে একটি চার তলা ও দ্বিতল ভবন এবং এর পূর্ব পার্শ্বে একটি দ্বিতল ভবন অবস্থিত যা একাডেমিক ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে ।বিদ্যালয়ের অভ্যন্তরে খেলাধুলার জন্য একটি মাঠ রয়েছে। ১৯৫৫ সাল হইতে অদ্যবধি উল্লেখ যোগ্য বেশ কিছু ছাত্র -ছাত্রী তাদের মেধার স্বাক্ষর রেখেছেন। দেশের বিভিন্ন বিভাগে উচ্চতর পদে কর্মরত থেকে সেবা দিয়ে যাচ্ছেন । বিদ্যালয়টি এলাকার শিক্ষার আলো বিস্তারে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করছেন। বিদ্যালয়টি এলাকার গর্ব।
লক্ষ্য ও উদ্দেশ্য
১। বিদ্যালয় এর ঐতিহ্য পুনরুদ্ধার করে একটি আদর্শ বিদ্যালয়ে পরিনত করা। ২। শিক্ষার্থিদের মধ্যে থেকে ক্ষুদে ডাক্তার তৈরি করে কিশোর বয়সেই সকল শিক্ষার্থিদের রোগ্মুক্ত রেখে সরকারের প্রচেষ্টাকে সহযোগিতা করে কাজ করা। ৩। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যাবহার করে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য শিক্ষার্থিদের তৈরি করা।
